নিজস্ব প্রতিনিধি , কেরল - অ্যাডভেঞ্চারের খোঁজে একা জঙ্গলে ঘুরতে যাওয়াই হল কাল।কর্ণাটকের ঘন জঙ্গলে নিখোঁজ কেরলের এক তরুণী। ৪ দিন পরও খোঁজ পাওয়া গেল না তার। এখনও তল্লাশি চলছে। ৪ ধরে লাগাতার তল্লাশি চালিয়েও উদ্ধার করতে না পারায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহল সহ তরুণীর পরিবারে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে ওই তরুণীর অনুসন্ধানে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন , "তরুণীকে খুঁজে বের করতে অনুসন্ধানকারী দল পাঠানো হোক। যাতে দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়ি ফেরানো যায়।"
এরপরই তল্লাশি অভিযান আরও জোরদার করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। নিখোঁজ ওই তরুণীকে খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সাহায্য নেওয়া হচ্ছে। অতিরিক্ত উদ্ধারকারী দলও নিয়োগ করা হয়েছে। তবে এখনও অবধি খোঁজ পাওয়া যায়নি। প্রশাসনের তরফে অবিরাম চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য , ঘটনাটি কর্নাটকের কোডাগু জেলার। নিখোঁজ তরুণীর নাম জিএস শরণ্যা। বয়স আনুমানিক ৩৬ বছর। তিনি পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। কাক্কাবে গ্রামে হোমস্টেতে উঠেছিলেন তিনি। গত ২ রা এপ্রিল পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তাদিয়ান্দামল পাহাড়ে একা ট্রেক করতে চাইলে স্থানীয় বন দফতর অনুমতি দেয়নি। প্রচুর বন্য হাতি রয়েছে ফলে ট্রেক করতে হলে তাকে অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হতে হবে। সেইমতো একটি দলে যোগ দিয়েছিলেন শরণ্যা তবে মাঝপথে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। সন্ধেবেলা পুরো দল ফিরে এলেও তরুণীকে খুঁজে পাওয়া যায়নি।
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা