নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের একাধিক পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেছেন। ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের প্রধানদের একাধিক প্রশাসনিক সহ আর্থিক ক্ষমতা সীমিত করা হয়েছে। এর পরেই নদীয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সদস্য তাদের পদ থেকে ইস্তফা দেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
অন্যদিকে, বিরোধীদের দাবি, পঞ্চায়েতে দুর্নীতি সহ প্রশাসনিক অনিয়মের অভিযোগ সামনে আসতেই পদত্যাগের পথ বেছে নিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। তবে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তৃণমূলের একাংশের দাবি।
ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক কৌশিক বিশ্বাস বলেন,' প্রধান উপপ্রধান পদত্যাগ করেছেন এইটুকুই আমি নিশ্চিত জানি। তবে আমাকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব বা চার্জ দেওয়া হয়নি। পঞ্চায়েত মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্ব হস্তান্তরের বিষয়টি স্পষ্ট নয়। এছাড়া, পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের অনুপস্থিতির কারণ বা তাদের অফিসে না আসার সঠিক তথ্যও আমার জানা নেই'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের