নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট-পরবর্তী অশান্তির আবহে কড়া বার্তা প্রশাসনের। ‘জিরো টলারেন্স’ নীতিতে হিংসা রুখতে দৃঢ় অবস্থান নিল কলকাতা পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শান্তি বজায় রাখার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। আইনশৃঙ্খলা রক্ষায় কোনও আপস নয় স্পষ্ট বার্তা দিচ্ছে প্রশাসন।
সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট করে দেন, কোনওভাবেই আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। নিউমার্কেটে বুলডোজার ব্যবহারের ঘটনার উল্লেখ করে তিনি জানান, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বুলডোজার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা জেসিবি ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে।
তিনি আরও বলেন, কর্তব্যে গাফিলতি হলে পুলিশ কর্মীদেরও রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যেই বিভিন্ন ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে নাগরিকদের নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না। এক আধিকারিক জানান, বর্তমানে ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সর্বক্ষণ সতর্ক রয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের