নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কসবার ত্রাস হিসেবে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে ঘিরে তদন্তে বড় অগ্রগতি। জমি দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় এবার তার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আদালতে পেশ হওয়া এই চার্জশিটে উঠে এসেছে ভয় দেখিয়ে জমি দখল, বেআইনি নির্মাণ সহ একাধিক অভিযোগ।
শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত অর্থপাচারের মামলায় প্রায় ১০০ পাতার এই চার্জশিটে ২০০ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রবীণ ও অসহায় জমির মালিকদের ভয় দেখিয়ে কম দামে জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণের চক্র চালাত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু।
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, এই চক্রে তাকে সহায়তা করতেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস। পাশাপাশি অভিযুক্ত জয় কামদার-সহ আরও কয়েকজনের সঙ্গে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ যোগাযোগের কথাও উল্লেখ করেছে ইডি। তদন্তে উঠে এসেছে, তার স্ত্রীর নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগও রয়েছে। পরে অভিযানে সেই অস্ত্র উদ্ধার করা হয়।
ইডির দাবি, অস্ত্র কেনার কিছুদিনের মধ্যেই রবীন্দ্র সরোবরের কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই আত্মগোপন করে সোনা পাপ্পু। তদন্ত চলাকালীন তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং একাধিকবার তলব করা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তদন্তে আর্থিক লেনদেন, সম্পত্তি এবং অপরাধচক্রের বিস্তৃত তথ্য উঠে এসেছে বলেই দাবি তদন্তকারী সংস্থার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের