নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ বছর সম্পূর্ণ নিষ্ক্রিয় ও ‘চুপ’ থাকার পরামর্শ দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে বিগত দেড় দশকের শাসনের ভুলভ্রান্তি নিয়ে তাকে আত্মসমালোচনা ও জনগণের কাছে অপরাধ স্বীকার করার আহ্বান জানান তিনি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ঘাসফুল শিবিরের প্রশাসনিক শূন্যতা নিয়ে মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে প্রবল জনরোষের মুখে পড়েছেন প্রাক্তন শাসকদলের নেতারা। শনিবার সকালে খড়গপুরে একটি প্রাতভ্রমণ ও চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীক্ষ্ণ ভাষায় নিশানা করেন। তিনি দাবি করেন, জনমানসে তীব্র ক্ষোভ তৈরি হওয়ার কারণে তৃণমূলের বহু স্তরের জনপ্রতিনিধি ও নেতারা প্রকাশ্যে আসতে রীতিমতো আতঙ্কিত বোধ করছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি বিশেষ দলীয় বৈঠকে বহু নেতার অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী।
পাশাপাশি গ্রামীণ স্তরের প্রশাসনিক অচলাবস্থা নিয়েও মুখ খোলেন তিনি। রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে প্রধান, সভাপতি বা সদস্যরা অনুপস্থিত থাকছেন। এই নিয়েও তিনি স্পষ্ট জানান, বহু জনপ্রতিনিধি ভোট লুটের ভয়ে এখন দফতরে আসছেন না। তবে সাধারণ মানুষের ভোগান্তি রুখতে আমলা ও সরকারি আধিকারিকদের বসিয়েই গ্রামীণ উন্নয়ন সচল রাখা হবে। কাজ সচল রাখতে প্রশাসন প্রয়োজনে বিকল্প নির্দেশিকা জারি করবে। ক্ষমতার পালাবদলের পর ঘাসফুল শিবিরের অন্দরে বড় ভাঙন দেখা দিয়েছে।
দিলীপ ঘোষ বলেন, 'মানুষের ক্ষোভ এখন রাস্তায় বেরিয়ে এসেছে। যারা এতদিন ক্ষমতার দাপটে চলেছেন, তারাই এখন মানুষের সামনে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু প্রশাসনের কাজ থেমে থাকবে না। জনপ্রতিনিধিরা না এলে সরকারি আধিকারিকদের দিয়েই কাজ চালানো হবে। মানুষের পরিষেবা বন্ধ হতে দেওয়া হবে না'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের