নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আগে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রভাবশালী কাউন্সিলর। ধৃত উজ্জ্বল তর কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানার পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ভোটের আগের দিন সন্ধ্যায় এই অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, ওইদিন রাতে কোচবিহার দক্ষিণের পদ্ম শিবিরের পদপ্রার্থী তথা বিধানসভার বর্তমান স্পিকার রথীন্দ্র বসু ২ নম্বর ওয়ার্ডের দলীয় সভাপতির বাসভবনে গিয়েছিলেন। সেই সময় ধৃত কাউন্সিলর নিজের অনুগামীদের নিয়ে সেখানে চড়াও হন। পাশাপাশি বিরোধী প্রার্থী এলাকায় অর্থ বিলি করছেন বলে দাবি করে তীব্র উত্তেজনা তৈরি করেন।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্পিকারকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরই নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন রথীন্দ্র বসু। সেই নালিশের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ এই চরম পদক্ষেপ গ্রহণ করল। উল্লেখ্য, এর আগেও এই জেলার একাধিক ব্লক সভাপতি ও পুরসভার প্রাক্তন কর্তারা আইনশৃঙ্খলার কোপে পড়েছেন।
ধৃত কাউন্সিলরের মা মিনা তর বলেন, 'আমরা সকলে বাড়িতেই ছিলাম। হঠাৎ পুলিশ এসে আমার ছেলেকে খুঁজতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই ওকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি থানায় নিয়ে যাওয়া হয়েছে'।
এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, 'কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ বলে জানতে পেরেছি। এখন যারা ক্ষমতায় রয়েছে, তারা সেই ক্ষমতার প্রয়োগ করছে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের