6a073f43ec0ce_IMG-20260515-WA0026
মে ১৫, ২০২৬ রাত ০৯:১৬ IST

ক্ষমতায় এসেই কড়া বিজেপি, বেসামাল আচরণে বহিষ্কারের হুঁশিয়ারি শমীকের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় প্রথমবার ক্ষমতায় এসে সংগঠনের ভিত মজবুত রাখতে এবার কড়া বার্তা দিল ভারতীয় জনতা পার্টি। দলের কোনও নেতা-কর্মী বা বিধায়কের বেসামাল আচরণ বরদাস্ত করা হবে না—স্পষ্ট জানিয়ে দেওয়া হল নিউটাউনের সাংগঠনিক বৈঠক থেকে। সিন্ডিকেট, তোলাবাজি, দখলদারি কিংবা দলবিরোধী কাজের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

শুক্রবার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সভাপতি ও ইনচার্জরা। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, 'কোনও সিন্ডিকেট, তোলাবাজি চলবে না। টোটো, অটোর দখলদারিও বরদাস্ত নয়। বিরোধী দলের কার্যালয় দখল করা যাবে না।'

একইসঙ্গে দলের ‘তৃণমূলীকরণ’ রুখতেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। শমীক জানান, বর্তমানে তৃণমূলের বহু নেতা বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। তবে আপাতত অন্য দল থেকে কাউকে দলে নেওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে বলেও জানানো হয়েছে। এই কড়া বার্তা শুধু সাধারণ কর্মীদের জন্য নয়, সদ্য নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বলে জানানো হয়েছে বৈঠকে।

পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির উপরও বিশেষ জোর দিয়েছে বিজেপি নেতৃত্ব। শমীক ভট্টাচার্যের নির্দেশ, বিধায়কদের নিয়মিত গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ভোটে সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে হবে। এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার জন্য ১৫ সদস্যের কোর কমিটি গঠনের নির্দেশ দেন। তার বক্তব্য, কোনও জেলা সভাপতি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। উন্নয়নমূলক সিদ্ধান্তও কোর কমিটির সঙ্গে আলোচনা করেই নিতে হবে। আগামী ২৫ মে’র মধ্যে সেই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অভিষেক ফেরার আগেই কলকাতা বিমানবন্দরে ডিম ছোঁড়ার পরিকল্পনা , মুখোমুখি সংঘর্ষে তৃণমূল - বিজেপি
জুন ১৯, ২০২৬

পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা! লেনদেন স্থগিত করল পুলিশ
জুন ১৯, ২০২৬

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

দলের টাকায় চার্টার্ড বিমান হলে সমর্থন নয় , অভিষেকের দিল্লি সফর ঘিরে সরব কুণাল
জুন ১৯, ২০২৬

অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী

জমি দখলের অভিযোগে বিপাকে তারক সিং , বাবা-ছেলের বিরুদ্ধে দায়ের FIR
জুন ১৯, ২০২৬

বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

নতুন কমিটি গঠনের পরেই ধাক্কা , জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী
জুন ১৯, ২০২৬

যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ

৮ মাসের মধ্যেই ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু , কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুন ১৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার

আরজি.কর তদন্তে নয়া মোড় , তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
জুন ১৯, ২০২৬

তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে

প্রবল বৃষ্টিতে জলের তলায় আলিপুর চিড়িয়াখানা , তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
জুন ১৯, ২০২৬

দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়

যোগদিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় , হাইকোর্টে পিছু হটল রাজ্য
জুন ১৯, ২০২৬

সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি , পুলিশের দ্বারস্থ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়ক
জুন ১৯, ২০২৬

অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

২১ জুলাইয়ের সভা নিয়ে আইনি চাপে তৃণমূল , মমতা-অভিষেককে নোটিশ হাইকোর্টের
জুন ১৯, ২০২৬

আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী
জুন ১৯, ২০২৬

জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইলেকট্রিক শক, যৌন নির্যাতন থেকে প্রস্রাব পান করানোর অভিযোগ! অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান
জুন ১৯, ২০২৬

পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা