নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার পর এবার তদন্তের পথে রাজ্য সরকার। দর্শকদের ক্ষোভ, ভাঙচুর এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি রবিবার সরেজমিনে যুবভারতী পরিদর্শনে যায়। তদন্তের নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় স্পষ্ট জানালেন, সব দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টিকিট কেটেও প্রিয় তারকার দর্শন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় স্টেডিয়ামের ভিতরে শুরু হয় ভাঙচুর। এর আগেই নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম ছেড়ে যান লিওনেল মেসি। যদিও তাতে দর্শকদের ক্ষোভ প্রশমিত হয়নি। ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসি ও দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান।
একইসঙ্গে, আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রবিবার তদন্ত কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গোটা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে। পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি অসীম কুমার রায় বলেন, 'আমি আজ এখানে শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছি। তদন্ত শুরু হয়ে গিয়েছে। এখনই কোনও মতামত দেওয়া ঠিক হবে না।' তিনি জানান, শনিবার রাতেও তদন্ত কমিটির বৈঠক হয়েছে এবং প্রাথমিক কাজ শুরু হয়েছে।
দর্শকদের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিচারপতি রায় স্পষ্ট করেন, এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তার কথায়, 'ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, বা কীভাবে দেওয়া যায় সবই খতিয়ে দেখা হবে। তদন্ত শেষে বিষয়টি নিয়ে মতামত জানানো হবে।' তিনি আরও জানান, এই তদন্তের মূল লক্ষ্য শুধু দায় নির্ধারণ নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি আর না ঘটে, সেই ব্যবস্থাও সুপারিশ করা। তদন্ত দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের