নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইভিএম কারচুপির আশঙ্কায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল প্রার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্ট্রংরুমের ভিতর সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে গেটের বাইরে অবস্থানে বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। এই খবর পেয়ে রাতেই সেখানে পাল্টা হাজির হন বিজেপি প্রার্থীরাও, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের শশী পাঁজার অভিযোগ, বিকেল সাড়ে ৩টের সময় দলীয় কর্মীদের সরিয়ে দেওয়ার পর আচমকা ইমেল পাঠিয়ে ৪টের সময় স্ট্রংরুম খোলার কথা জানানো হয়। এই খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেটের বাইরে অবস্থানে বসেন। তৃণমূলের দাবি, স্ট্রংরুমের ভিতর কারা ঢুকেছেন, কী কাজ হচ্ছে, তা কমিশনকে স্পষ্ট করতে হবে। অন্যদিকে, তৃণমূলের এই জমায়েত নিয়ে আপত্তি জানিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চৌরঙ্গির বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক ও মাণিকতলার তাপস রায়। দুই পক্ষের উপস্থিতিতে মধ্যরাত পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বরে টানটান উত্তেজনা বজায় থাকে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক খতিয়ে দেখবেন। তবে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে কমিশন সবরকম সতর্কতা বজায় রাখছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, 'সাড়ে ৩টে পর্যন্ত স্ট্রংরুমের সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল ৪টের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছ? তারা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না। ভিতরে কী হচ্ছে কমিশনকে জানাতে হবে'।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'আমার কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। যদি এমন কিছু হয়ে থাকে তবে বিষয়টি উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক দেখবেন। আপনারা চাইলে গিয়ে পরিস্থিতি দেখে আসতে পারেন'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের