নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে আরও এক বড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এবার চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। সোমবার দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে মাসিক ৩ হাজার টাকা।
সোমবার নবান্নে দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও চূড়ান্ত আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ছিলেন, তারাই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অর্থাৎ, পূর্বের উপভোক্তাদের নতুন করে আলাদা কোনও প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এদিন রাজ্য সরকার আরও স্পষ্ট করে দিয়েছে, SIR প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে বা যারা ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের আওতায় থাকবেন।
পাশাপশি, সিএএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। ফলে প্রকল্পটি ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটেছে এই ঘোষণার মাধ্যমে। নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ওই পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়ার পর নথি যাচাই করা হবে এবং সমস্ত তথ্য সঠিক থাকলে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মাসিক ৩ হাজার টাকা।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের