নিজস্ব প্রতিনিধি , হুগলী - মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত আরও ১। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পোলবা থানা এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। সতর্কতা ও ট্রাফিক নিয়ম মেনে চললেই এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব বলেই মত স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ৩টে নাগাদ চুঁচুড়া-তারকেশ্বর রোডে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়িতে করে দাদপুর থেকে চুঁচুড়ার দিকে ফিরছিলেন ৪ জন। গাড়ি চালাচ্ছিলেন দাদপুরের বাসিন্দা সৈয়দ সাগির হোসেন। যাত্রী হিসেবে ছিলেন সেখ হাসিব আহমেদ এবং এলাকার একটি পানশালার ২ ড্যান্সার। তাঁদের একজন যোগিতা রানা, বাড়ি হরিয়ানা। অন্যজন জ্যোতি বিশ্বাস, বাড়ি রানাঘাট। জানা গেছে, গুরাপের একটি ধাবায় রাতের খাওয়া শেষ করে তাঁরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

অভিযোগ, পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে যাওয়ার সময় গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। সেই সময় আচমকাই একটি কুকুর রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সেটিকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর গাড়িটি প্রথমে রাস্তার বাঁদিকের একটি গাছে সজোরে আঘাত করে এবং পরে বিপরীত দিকের আরেকটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দ্রুতগতির সেই ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে।
খবর পেয়ে পোলবা থানার টহলদারি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যানটির ভেতরে আটকে থাকা ৪ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। চালক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী মদন দাস জানান, 'সকালে দোকানে এসে এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পারি। শুনেছি ৩ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং ১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিশ সকালেও এসে চারপাশ খতিয়ে দেখে, ঘটনার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। গাড়ির গতি কম থাকলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের