নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা পাচার কাণ্ডে তদন্তে বড় সাফল্য ইডির। দীর্ঘদিন তলব এড়ানোর পর অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেই গ্রেফতার হলেন প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা মাফিয়াদের সঙ্গে আর্থিক লেনদেন এবং ঘুষের টাকার যোগসূত্র নিয়ে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।
বৃহস্পতিবার বহুদিনের তলবের পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। তদন্তকারী সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদের সময় কয়লা পাচার চক্রের সঙ্গে তার যোগাযোগ এবং আর্থিক লেনদেন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। কিন্তু তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে এবং বেশ কয়েকটি প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এরপরই ইডি তাকে গ্রেফতার করে।
তদন্তকারীদের অভিযোগ, বারাবনি এলাকায় কর্মরত থাকাকালীন কয়লা মাফিয়াদের কাছ থেকে ঘুষের টাকা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে তার কাছে পৌঁছাত। শুধু তাই নয়, অবৈধ কয়লা পাচার নির্বিঘ্নে চালিয়ে যেতে প্রশাসনিক সুরক্ষাও দেওয়া হত বলে দাবি ইডির। এর আগেও একাধিকবার মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের