নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ইডির তৎপরতা। আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্দেলর গ্রেফতারি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অর্থ পাচার মামলায় ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির আদালত।
মঙ্গলবার ভোরে দিল্লির পটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক শেফালি বার্নালা ট্যান্ডন এই নির্দেশ দেন। তার আগে সোমবার রাতে বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, অর্থ পাচার প্রতিরোধ আইন বা পিএমএলএর অধীনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কয়লা কেলেঙ্কারির তদন্তে এই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিনেশ সংশ্লিষ্ট সংস্থার প্রায় ৩৩ শতাংশের অংশীদার। দিল্লি পুলিশের একটি FIR এর ভিত্তিতেই এই মামলার সূত্রপাত। তদন্তে উঠে এসেছে, সংস্থার মাধ্যমে একাধিক আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ।
ইডির দাবি অনুযায়ী, এই অনিয়মের মধ্যে রয়েছে হিসাবভুক্ত ও হিসাববহির্ভূত তহবিল গ্রহণ, জামানতবিহীন ঋণ প্রদান, ভুয়ো চালান তৈরি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ স্থানান্তর। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক হাওয়ালা চ্যানেলের মাধ্যমে নগদ অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, আইপ্যাকের মাধ্যমে বহু কোটি টাকার অপরাধলব্ধ অর্থ পাচার হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের