নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা কেলেঙ্কারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হল নতুন আইনি সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়ানোয় এবার পাল্টা পদক্ষেপ নিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিশ পাঠিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আইনি চিঠি পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীকে যুক্ত করে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের যথাযথ ও গ্রহণযোগ্য প্রমাণ ৭২ ঘণ্টার মধ্যে পেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রমাণ দিতে ব্যর্থ হলে মানহানির অভিযোগে আইনি পথে এগোনো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।
নোটিশে আরও দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরেই মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কয়লা দুর্নীতির প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে মন্তব্য করতে দেখা গেছে। সেই বক্তব্যকেই ‘অপমানজনক ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে নোটিশে। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে চিঠিতে, যা এই রাজনৈতিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের