নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যেন আরও প্রকাশ্যে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মহলকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের সংগঠন পরিচালনা, আইপ্যাকের ভূমিকা সহ অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দলের বর্তমান সংকটের নেপথ্যে রয়েছে ভুল সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু প্রভাবশালী ব্যক্তির ভূমিকা।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যামাক স্ট্রিট থেকেই সংগঠন পরিচালনার যে পদ্ধতি চালু হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত তৃণমূলকে দুর্বল করে দিয়েছে। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল এবং আইপ্যাকের সঙ্গে যারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন, তারাই আজ বিদ্রোহী শিবিরে গিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলছেন। কল্যাণ আরও বলেন, ' আইপ্যাকের থেকে সব সুবিধা নিয়েছেন, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠা করেছেন। নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছেন। আজ তারাই অভিষেকের বিরুদ্ধে বলছেন।'
এদিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সংগঠনের কাজে যারা আগে ক্যামাক স্ট্রিটে যাতায়াত করতেন বা যোগাযোগ রাখতেন, তাদের এখন পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তাদের ওপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার চাপও তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতির জন্য সুমিত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের