নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যজুড়ে এখনও ক্ষোভের আবহ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে এল কলকাতার সার্ভে পার্কে। একটি এনজিওর আবাসিক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ক্যারাটে প্রশিক্ষককে। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রসেনজিৎ দাস সার্ভে পার্ক এলাকার একটি এনজিও পরিচালিত হস্টেলে ক্যারাটে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। গত বছরের জুন থেকে অক্টোবর মাসের মধ্যে একাধিকবার নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এনজিওর নজরে আসে। এরপর শিশু কল্যাণ কমিটির উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সুস্থ হওয়ার পর নাবালিকাকে হোমে পাঠায় হোস্টেল কর্তৃপক্ষ।
পরে পুরো ঘটনা জানাজানি হলে লিখিত অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র সরোবর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি সার্ভে পার্ক থানায় স্থানান্তরিত হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আলিপুরের পকসো আদালতে তোলা হবে। পাশাপাশি নাবালিকার বক্তব্য, চিকিৎসা সংক্রান্ত নথি সহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের