নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ফের মাদক পাচারকারীর বিরুদ্ধে বড়সড় অভিযানে সফল ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারকারী ডুবজাহাজে হামলা চালায় আমেরিকা। এর জেরে মৃত্যু হয়েছে ২ জনের। ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের তাঁদের দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। এই সফল হামলায় আনন্দে আত্মহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমেরিকার দিকে আসা একটি মাদক পাচারকারী ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় দু’জন জঙ্গি নিহত হয়েছে। অন্য দু’জনকে তাদের দেশ ইকুয়েডর এবং কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে। মাদক পাচারের পরিচিত পথেই এই মাদক আসছিল মার্কিন মুলুকে। মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছেন এখানে ফেন্টানিল-সহ অন্যান্য মাদক ছিল। এই ডুবজাহাজ আমেরিকায় পৌঁছালে অন্তত ২৫ হাজার নাগরিকের মৃত্যু হতে পারত।“
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, “ডুবোজাহাজে নিষিদ্ধ ফেন্টানিল সহ অন্যান্য মাদক দ্রব্য ছিল।“ মাদক পাচারকারী ডুবজাহাজে হামলার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে। নিজের এক্স হ্যান্ডেলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লিখেছেন, “আমরা খুশি যে ও বেঁচে আছে। দেশের আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।“ উল্লেখ্য, গত মাস থেকে এখনও পর্যন্ত ক্যারিবিয়ান সাগরে কমপক্ষে ৬ টি মাদক পাচারকারী জলযানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের