6a26c23b8d623_Gallery_1780924870800
জুন ০৮, ২০২৬ বিকাল ০৬:৫৩ IST

লাইভ শো-তে চরম অশান্তি! সঞ্চালিকাকে 'হদ্দ বোকা' বলে মাইক ছুড়লেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - টেলিভিশন সাক্ষাৎকার চলাকালীন তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সঞ্চালিকার সঙ্গে তীব্র বচসার পর অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বেরিয়ে যান তিনি। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক টিভি চ্যানেল ‘এনবিসি নিউজ’-এর অত্যন্ত জনপ্রিয় টক-শো ‘মিট দ্য প্রেস’-এর মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই এই কাণ্ডটি ঘটে। ওই অনুষ্ঠানে ২০২০ সালের ভোটে জালিয়াতি নিয়ে ট্রাম্প সরব হন। তখন সঞ্চালিকা ক্রিস্টেন ওয়েলকার তাঁর কাছে এর উপযুক্ত প্রমাণ দেখতে চান। এই প্রশ্নেই ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। তিনি ক্যালিফোর্নিয়ার ভোট গণনায় ৬ দিন দেরি হওয়াকে কারচুপির বড় প্রমাণ হিসেবে দাবি করেন। পালটা জবাবে সঞ্চালিকা জানান যে ডাকযোগে আসা ব্যালট বা পোস্টাল ভোটের নিয়মের কারণেই আধিকারিকদের গণনা করতে কিছুটা সময় লেগেছিল। এই ব্যাখ্যা শুনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি ক্রিস্টেনকে ‘অসৎ’ এবং ‘নির্বোধ’ বলে গালমন্দ শুরু করেন। শুধু তাই নয়, এনবিসি-সহ বিবিসি, সিএনএন ও সিবিএস-এর মতো সমস্ত বিশ্বখ্যাত সংবাদমাধ্যমকে ‘একপেশে ও দুর্নীতিগ্রস্ত’ বলে দাগিয়ে দেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালে জো বাইডেনের কাছে হারের পর থেকেই ট্রাম্প লাগাতার এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। এর জেরে ক্যাপিটাল হিলসে হামলা চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা। পরে বাইডেন সরকার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। কিন্তু পরের নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় এসে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন ও তহবিল গঠন করেন। এই বিষয় নিয়ে এর আগেও একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন। তখন কড়া সুরে সেই সাংবাদিককে ট্রাম্প বলেছিলেন, 'চুপ থাকুন'।

এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ গলায় লাইভ ক্যামেরার সামনে জানান, 'প্রচুর প্রমাণ রয়েছে। ২০২০ সালের ওই নির্বাচন কারচুপির আখড়া ছিল। ক্যালিফোর্নিয়ায় নির্বাচনের এতদিন পরেও বিজয়ীর নাম ঘোষণা না করাটা কোনোভাবেই ন্যায্য বা আইনসংগত ছিল না। ওখানকার নির্বাচনী আধিকারিকরা আপনার মতোই চরম অসৎ। আপনাদের পুরো এনবিসি চ্যানেলটাই একটা জালিয়াতি। বিবিসি, সিবিএস, সিএনএন- সবাই একপেশে ও অসাধু সংবাদমাধ্যম। আপনি যদি অসৎ না হন তবে আপনি আসলে একটা হদ্দ বোকা। এখানে তবে শেষ করা যাক। যথেষ্ট হয়েছে, আর নয়। ধন্যবাদ ডার্লিং, ভালো থাকবেন'।

এই বলেই নিজের মাইকটি ছুড়ে ফেলে দিয়ে সাক্ষাৎকার মাঝপথেই বয়কট করে সেট ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের