নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অফিস টাইমে শহরের বুকে ফের বিধ্বংসী অগ্নিকান্ড। লালবাজারের কাছে গাড়ির যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে গেছে গোটা এলাকা। অগ্নিকান্ডের জেরে কার্যত ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সকালে হঠাৎই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে আর.এন. মুখার্জী রোড় সংলগ্ন একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল বাহিনীকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছায়। তবে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে থাকায় দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়।
বিশেষ মাস্ক পরে দমকল কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করেন কিন্তু অত্যাধিক পরিমাণে ধোঁয়া থাকায় দমকল কর্মীদের পক্ষে ভিতরে যাওয়া সম্ভব হয়নি। জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছে দমকল আধিকারিকরা। যদিও আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে গোডাউনে কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে অনুমান দমকল আধিকারিকদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের