নিজস্ব প্রতিনিধি , ইজরায়েল - ৪০ দিনের লাগাতার যুদ্ধের পর অবশেষে ১২ দিনের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে আমেরিকা ইরান। এই সময়ের মধ্যে পাকাপাকিভাবে যুদ্ধ শেষ করার কথা জানানো হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই সিদ্ধান্তে রাজি হয়েছে দুই দেশ। এরই মাঝে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে জানানো হল , যুদ্ধবিরতি লেবাননে কোনোভাবেই প্রযোজ্য নয়। ফলে মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফিরলেও যুদ্ধের আশঙ্কা থাকছেই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন লেবানন-সহ মধ্যপ্রাচ্যে প্রভাবিত সব দেশের জন্য কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি। তবে পাকিস্তানের ঘোষণার পরই বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়েছে , "আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যে সংঘর্ষবিরতি হয়েছে তা লেবাননের জন্য প্রযোজ্য নয়।"
ইজরায়েলের দাবি , লেবানন থেকে ইরান সমর্থিত হেজবোল্লার তরফে হামলা করা হচ্ছে। কিন্তু লেবাননের হেজবোল্লা সম্পূর্ণ আলাদা একটি সংগঠন। তাই যতদিন তাদের উত্তর সীমা নিরাপদ হচ্ছে ও হেজবোল্লা হামলা চালানো বন্ধ করছে ততদিন লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। ইরানের সঙ্গে এই যুদ্ধের তুলনা হয় না। তাই লেবাননে হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য , ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইজরায়েলে লাগাতার রকেট হামলা চালিয়েছে হেজবোল্লা। এদিকে পাকিস্তানের দাবি ইজরায়েলের তরফে খারিজ হওয়ার ঘটনা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের একটি দাবিকে আরও শক্তিশালী করছে। যেখানে তিনি বলেছিলেন "পাকিস্তান পুরো দালাল , এরা অর্থের বিনিময়ে সমস্যা মেটানোর দাবি করে।"
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা