নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে শক্তি প্রদর্শনে নামছে বিজেপি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। এই গুরুত্বপূর্ণ পর্বে তার সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা রাজ্যের রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, শুধু ভবানীপুর নয় রাসবিহারী ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও এদিনই মনোনয়ন জমা দেবেন। দুপুর প্রায় ১২টা নাগাদ হাজরা মোড় থেকে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি রোড শো শুরু হবে। রোড শো শেষে প্রার্থীরা পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে সেখানেই মনোনয়ন জমা দেওয়ার কথা। সার্ভে বিল্ডিংয়ের প্রায় ২০০ মিটার আগে গাড়ি থামিয়ে অমিত শাহের সঙ্গে হেঁটেই মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে থাকবেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ও শতরূপা সহ অন্যান্য প্রার্থীরা।
বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে রাজনৈতিকভাবে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ভবানীপুরে রোড শো করে শক্তি প্রদর্শনের লক্ষ্যও রয়েছে দলের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের