নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রবল বৃষ্টিতে শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানালেন, 'আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, নিজেদের মুখ আয়নায় দেখুক।'
সূত্রের খবর, সোমবার প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থার পাশাপাশি প্রাণ হারান ৯ জন। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষ তীব্র হয়। চতুর্থীর দিনে শহরের একাধিক পুজোর উদ্বোধন করতে গিয়ে সেই অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার সরকার সবসময় মানুষের পাশে আছে। এদিন মুখ্যমন্ত্রী আলিপুর বডিগার্ড লাইনস আবাসিকের দুর্গাপুজো উদ্বোধন করার পর যান সুরুচি সংঘের পুজোয়। সেখান থেকেই নাম না করে দিল্লির বিজেপি সরকারকে কটাক্ষ করেন তিনি।
বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, 'জল কেন জমেছে তার জন্য হাইকোর্টে মামলা করেছে। আমাকে না জিজ্ঞাস করেছে আকাশকে জিজ্ঞাস করতে তো পারে জল কেন জমে? কেন্দ্রকে জিজ্ঞাস করতে পারে তো জল কেন জমে? ডিভিসি, ফরাক্কা, মাইথন কোথাও ড্রেজিং হয় না। তার ফলেই বাংলায় জল জমে যায়।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, '৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গঙ্গা ভর্তি, নালা-খাল ভর্তি, পুকুর ভর্তি ছিল। তার মধ্যেই ভরা কোটাল ছিল। কিন্তু ছ’ঘণ্টার মধ্যেই জমা জল সরানো সম্ভব হয়েছে। এটা সহজ কাজ নয়।'
বর্ষার সময় বিজেপিশাসিত রাজ্যগুলির পরিস্থিতি নিয়েও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 'লন্ডনে জল জমলে ১০ দিন থাকে, দিল্লি বা মহারাষ্ট্রে পাঁচ-ছদিন থাকে। কিন্তু বাংলায় জল জমলে তা বের করা যায়। উত্তরাখণ্ডে দুর্যোগে কত মানুষ মারা গেল। কই তখন তো আমি সেটা নিয়ে রাজনীতি করিনি। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।'
একইসঙ্গে, ড্রেজিং নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে তারা আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন। আপনারা আমাদের জলে ভাসান আর আমরা জল তারাই। ভবিষ্যতে যদি ড্রেজিং না করেন আমি জানি কি করতে হয়। আমাদের জলে ভাসালে আমরা পাল্টা জল দিতে পারি।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের