নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যেই ফের গ্রেফতার হলেন দুই জনপ্রতিনিধি। শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে বসিরহাট ও সোনারপুরে দুই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং অন্যজনের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাসের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বহু মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাননি। এই অভিযোগ ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। তারপরই শুক্রবার রাতে পুলিশ তৃণমূল কাউন্সিলর গোপাল দাসকে গ্রেফতার করে।
অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে শনিবার ভোরে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে মাছ তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং তাঁকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, মাছ চুরির অভিযোগে বরুণ সরকারকে গ্রেফতার করা হয়েছে। পর পর দুই ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। এই দুই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের