নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুভেচ্ছা আর আশ্বাসের মধ্য দিয়েই শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৬। স্কুলজীবনের প্রথম বড় পরীক্ষার সকালে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে পরীক্ষাকেন্দ্রে হাজির হলেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। গোলাপ ফুল হাতে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন নগরপাল।
সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। কলকাতার পদ্মপুকুর ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে হাজির হন কলকাতার নগরপাল সুপ্রতীম সরকার। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পড়ুয়াদের হাতে তুলে দেন গোলাপ ফুল। পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্রতীম সরকার জানান, মাধ্যমিক বোর্ডের সমস্ত গাইডলাইন মেনেই কলকাতা পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সহযোগিতার ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী।
পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার আরও বলেন, 'রাস্তায় পুলিশ আছে প্রতিটি পরীক্ষার্থী যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আমাদের হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেব।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের