নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - মাধ্যমিকের ফল প্রকাশ হতেই খুশির জোয়ার গোটা বাংলায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবছরও মেধা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের উজ্জ্বল নজির গড়লেন বাংলার ছাত্রছাত্রীরা। মেধাতালিকার শীর্ষে উঠে এল উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্রের নাম।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮, শতাংশের হিসেবে ৯৯.৭১। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং গোটা জেলার মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। অভিরূপের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রেও এক বড় গর্বের মুহূর্ত।
এবারের মেধা তালিকায় মোট ১৩১ জন জায়গা করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরভূমের সরোজিনীদেবী সরস্বতী শিশু বিদ্যামন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়, তার প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, বাঁকুড়ার খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের অঙ্কনকুমার জানা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫।
চতুর্থ স্থানে রয়েছেন পূর্ব মেদিনীপুরের অরিজিৎ বর, বাঁকুড়ার রোম কর্মকার, রায়গঞ্জের সৌদীপ দাস এবং সোহম জোয়ারদার। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন নদীয়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের একাধিক কৃতী পড়ুয়া। এবারের ফলাফলে শহরের পাশাপাশি জেলার ছাত্রছাত্রীদের দুর্দান্ত সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের