নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। লরির নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে পাচার করা হচ্ছিল প্রায় ৩২২ কেজি গাঁজা, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুধু বিপুল পরিমাণ মাদকই উদ্ধার হয়নি, পাচারচক্রের সঙ্গে যুক্ত ৭ জনকেও গ্রেফতার করেছে পুলিশ। এই সাফল্যের জন্য পুরুলিয়া জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার গভীর রাতে গোবিন্দপুর–বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়া শহরে ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল। তদন্তে জানা যায়, একটি লরিকে সামনে ও পিছনে দুটি ছোট গাড়ি দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে কোনও সন্দেহ না হয়। তল্লাশির সময় প্রথমে কিছুই চোখে পড়েনি। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, স্থানীয় বাসিন্দা এবং এক মেকানিকের উপস্থিতিতে লরির নিচে তৈরি বিশেষ গোপন কুঠুরি খুলতেই চক্ষু চড়কগাছ।
গোপন কুঠুরি থেকে বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট প্যাকেট। বৈদ্যুতিক ওজন যন্ত্রে মাপার পর দেখা যায়, মোট ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত সাতজনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওড়িশার এবং তিনজন বিহারের বাসিন্দা। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছে, নজর এড়াতেই লরির নিচে বিশেষ খুপরি তৈরি করে মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিল। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পৌঁছানোর পরিকল্পনা ছিল সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে স্পেশাল অপারেশনস গ্রুপ। ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযানে যুক্ত পুলিশকর্মীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ' গত তিনদিন ধরে মাদক বিরোধী অভিযানে যে পুলিশ টিম এত পরিমাণ গাঁজা উদ্ধার করে পাচার রুখেছেন, তাদের আমি অভিনন্দন জানাই। মোট ৭ জন গ্রেফতার হয়েছে। পুরুলিয়া পুলিশ দেখিয়ে দিল, যে কোনওরকম অসামাজিকস কাজের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের