নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পৌষে জাকিয়ে শীত পড়েছিল বঙ্গে। তবে মাঘ মাস পড়তেই উধাও ঠান্ডা। জানুয়ারির শেষে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার থেকে বাড়বে শহরের তাপমাত্রা। ধীরে ধীরে ফিকে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা। সরস্বতী পুজোয় হালকা শীতের আমেজ অনুভূত হবে। জেলায় জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, দিনের মতো রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। আগামী বুধবারের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে হালকা শীতের আমেজ থাকলেও গরম অনুভূত হবে। আগামী ২৬ জানুয়ারির পর রাতে ও ভোরে শীতের আমেজ থাকবে না বললেই চলে।
সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমানে। সকালবেলা বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী এবং উত্তর ২৪ পরগণায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। কমতে পারে দৃশ্যমানতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের