নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে জট কাটল না শুনানির শেষ দিনেও। রাজ্যের পাঠানো আধিকারিকদের তালিকা নিয়ে ফের প্রশ্ন তুলল নির্বাচন কমিশনের সিইও দফতর। বিশেষ করে গ্রুপ বিভাজন ও পদমর্যাদা সংক্রান্ত তথ্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
রাজ্য সরকারের পাঠানো তালিকায় প্রায় ৩০ শতাংশ আধিকারিকের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে সিইও দফতর। অভিযোগ, গ্রুপ–সি কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ–বি হিসেবে দেখানো হয়েছে। কমিশনের প্রশ্ন, শুধুমাত্র বেতন বৃদ্ধি পেলেই কি পদমর্যাদা বদলে যায়? আরও বিস্ময়ের বিষয়, রাজ্যের পাঠানো তালিকায় থাকা ৪৪০ জন আধিকারিক বর্তমানে AERO হিসেবে কাজ করছেন বলে উল্লেখ রয়েছে।
কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, এটি কীভাবে সম্ভব? তাদের নিয়োগ প্রক্রিয়া ও অনুমোদন সংক্রান্ত নথি কোথায়?মোট ৮,৫০৫ জন আধিকারিকের তালিকার মধ্যে প্রায় ৬,০০০ জন সম্পর্কে তথ্য সরবরাহ করেছে রাজ্য সরকার। তবে সেই ৬,০০০ জনের মধ্যেই গ্রুপ বি শ্রেণির তালিকায় গ্রুপ সি কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের (DM) কাছেও রিপোর্ট তলব করেছে কমিশন কোথায়, কোন আধিকারিক, কী ভিত্তিতে রিপোর্ট করেছেন তা জানতে চাওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের