6a13da5564fa0_Gallery_1779685909214
মে ২৫, ২০২৬ দুপুর ১০:৪৫ IST

মাঝরাতে কুণাল ঘোষকে ঘিরে ‘চোর’ স্লোগান! বেলেঘাটায় আবাসন প্রকল্প নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গভীর রাতে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ২৮ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় চত্বরে আচমকাই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে তার বিরুদ্ধে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ঘর তৈরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় দীর্ঘ সময় আগে পুরনো একটি বসতি ভেঙে নতুন পাকা বাড়ি নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীর পক্ষ থেকে বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে পুরনো জমি ছেড়ে দিলে একই জায়গায় নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হবে।

কিন্তু সম্প্রতি যে ঘরগুলি দেওয়া হয়েছে, তা অত্যন্ত ছোট ও টিনের চালযুক্ত বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের একাংশের দাবি, বাড়িগুলি পায়রার খোপের মতো, পরিবার নিয়ে সেখানে থাকা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে রবিবার বিক্ষোভকারীরা পার্টি অফিস ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। রাত বাড়তেই ক্ষোভ চরমে পৌঁছয়।

উত্তেজনার খবর পেয়ে রাতেই গড়পাড়ের বাড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কুণাল ঘোষ। আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বিজেপি নেতৃত্বও সেখানে হাজির হয়। যদিও শেষ পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিষয়টির পাল্টা ব্যাখ্যা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের দাবি, ওই এলাকায় একটি পুরনো ব্যারাক সংস্কারের কাজ করছে কেএমডিএ। ইতিমধ্যেই বহু পরিবার ঘর পেয়েছে, বাকিদের কাজও দ্রুত শেষ হবে।

এ বিষয়ে কুণাল ঘনিষ্ঠ তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, 'বিজেপি ইচ্ছাকৃতভাবে মানুষকে উস্কানি দিচ্ছে। আগামী জুন মাসের মধ্যেই বাকি পরিবারগুলিও ঘর পেয়ে যাবে'।

অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, 'বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগানও দিয়েছেন। যখন এই প্রকল্প শুরু হয়েছিল, তখন কেএমডিএ তৃণমূল সরকারের অধীনে ছিল। এখন পরিস্থিতি বদলেছে। তবুও বিধায়ক হিসেবে আমি সবরকম সহযোগিতা করব'।

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের