নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হুমায়ুন কবীরকে ঘিরে বাবরি মসজিদ নির্মাণ বিতর্কে বড়সড় স্বস্তির রায় দিল হাইকোর্ট। মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা বৃহস্পতিবার খারিজ করে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যে জমিতে মসজিদ নির্মাণ হয়েছে, তা সরকারি নয়, ট্রাস্টের জমি। ফলে মামলার কোনও আইনগত ভিত্তি নেই।
বিতর্কের সূত্রপাত হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে। বিষয়টি সংবিধান বিরোধী বলে দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্যের অনুমতি ছাড়াই ধর্মীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট জানান, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে রাজ্যের অনুমতির প্রয়োজন থাকলেও, এই ক্ষেত্রে জমিটি সরকারি নয়। ট্রাস্টের মালিকানাধীন জমিতে নির্মাণ হওয়ায় আদালতের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।
বিচারপতি আরও জানান, এই জনস্বার্থ মামলাটি ত্রুটিপূর্ণ এবং আইনত গ্রহণযোগ্য নয়। তাই মামলাটি খারিজ করা হচ্ছে। যদিও মসজিদের শিলান্যাসের সময় কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের