নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রয়াত ক্রিকেটারদের উদ্দেশ্যে মানবিক উদ্যোগ নিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার সদস্যরা প্রয়াত হলে এককালীন আর্থিক সাহায্য করবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক প্রয়াত ক্রিকেটারের পরিবারকে আর্থিক সাহায্য করেছে সংস্থা।
সূত্রের খবর, ২০১৯ সালে তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের সংস্থা। যেখানে ১৭৫০-এর উপর ক্রিকেটার সদস্য হিসাবে রয়েছেন। তাদের মধ্যে ১৭০ জন ক্রিকেটার রয়েছেন যাদের বয়স ৬০ বছরের বেশি। প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন ১ লক্ষ টাকা দেবে বিসিসিআই। ৬০ বছরের বেশি সদস্যরা কোনো পেনশন না পাওয়ায় তারাও এই সুবিধে পাবে। প্রথম পর্যায়ে ৫০ জন প্রয়াত ক্রিকেটারের পরিবার এই সুবিধা পাবে। তবে ক্রিকেটারদের সংস্থার বাইরে কাউকে এই আর্থিক সাহায্য করা হবে না।
পরবর্তীকালে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীদের উদ্দেশ্যে পেনশন চালু করা হলে এই সুবিধে আর পাওয়া যাবে না। সংস্থার সদস্যদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করা হয়েছে। সেই বিমার আওতায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাবেন ক্রিকেটারেরা। প্রতি বছর তাদের ৪৩ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও ১ লক্ষ টাকা প্রদান করা হবে। এখনও অবধি ৭৭ জন এই সুবিধে পেয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে বলেছে , "ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটারদের পরিবারের পাশে আমরা সবসময় থাকব। যে কোনও প্রয়োজনে তাদের পাশে আছি আমরা। তারা যেমন দেশের জন্য লড়াই করেছে তাই আমাদের কর্তব্য আমরা পালন করব।''
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা