নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার মানবপাচার মামলায় অভিযান ইডির। শুক্রবার সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দক্ষিণ দমদমের এক সিভিল ইঞ্জিনিয়ারসহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই নাগেরবাজার, সল্টলেক এলাকায় হানা দিয়েছে ইডি। ২০১৫ সালের একটি মানব পাচার মামলার অভিযোগে ইডির একাধিক দল একযোগে তল্লাশি অভিযান শুরু করে। দক্ষিণ দমদমের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়ি এবং সল্টলেকের দুই হোটেল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এছাড়া, শিলিগুড়িতেও সমান্তরালভাবে অভিযান চলছে বলে জানা গেছে।
হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মানব পাচারের চক্র চালানোর অভিযোগ দমদমের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। সেই সঙ্গে অবৈধ টাকার লেনদেনরও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে ইডি জানতে পারে, বিপুল পরিমাণ অর্থ এই বেআইনি চক্রের মাধ্যমে ঘুরেছে। প্রাথমিকভাবে অনুমান, এই তল্লাশি অভিযানের মাধ্যমে ইডি একাধিক আর্থিক নথি, লেনদেনের তথ্য এবং সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করতে পারবে। বেআইনি লেনদেনের বিষয়ে জানতে ব্যাঙ্কের নথিও খতিয়ে দেখা হবে। এ ছাড়া, এই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের