নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একের পর এক মামলায় কার্যত সাঁড়াশি চাপে অভিষেক। মধ্যপ্রদেশে দায়ের হওয়া একটি মানহানি মামলায় তার উপর আরও চাপ বাড়ল। রাজনৈতিক সভায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের শুরু। সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ আদালতের।
মধ্যপ্রদেশের ভোপালের এমপি-এমএলএ আদালতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ, একটি রাজনৈতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করেছিলেন , যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মামলার শুনানির জন্য আদালত একাধিকবার সমন পাঠালেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হননি বলে অভিযোগ। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হলে ওই গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তবে জানা গেছে, বুধবার সেই অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে মামলার আইনি প্রক্রিয়া নতুন করে গতি পেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আইনি চাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...