নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নদীয়ার ষষ্ঠীতলায় বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যাকে কেন্দ্র করে ফের উত্তাল রাজনৈতিক মহল। পরিবারের দাবি, SIR–এর অতিরিক্ত চাপ, অবাস্তব সময়সীমা ও শাস্তির আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘটনায় সরব তৃণমূল, নির্বাচন কমিশনের ডিজিটাল প্রক্রিয়া ও চাপকে অমানবিক বলে তোপ দাগছে শাসক শিবির।
শুক্রবার গভীর রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দেন ৫৪ বছরের রিঙ্কু তরফদার। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রিঙ্কু দেবী চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। পরিবারের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে SIR নিয়ে অস্বাভাবিক চাপের মুখে পড়েছিলেন তিনি। অফলাইনে কাজ শেষ হয়ে গেলেও অনালাইনে কাজ তিনি সম্পূর্ণ করতে পারেনি। আর সেই নিয়েই চিন্তায় আত্মঘাতী হন রিঙ্কু দেবী। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটেও নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। শাসক শিবিরের দাবি, 'কমিশনের জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা ও শাস্তির আতঙ্ক সব মিলিয়ে যে মানসিক নির্যাতন কর্মীদের ওপর চাপানো হচ্ছে, তা আর মেনে নেওয়া যায় না।' একই সঙ্গে তারা অভিযোগ করেছে, এই পরিস্থিতিতে বিজেপি শুধুই রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত, মানবিকতা দেখানোর বিন্দুমাত্র প্রয়োজনও তারা অনুভব করছে না।
যদিও বিজেপির দাবি, তৃণমূল SIR নিয়ে সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। যে কোনো মৃত্যু হলেই সেটাকে SIR আতঙ্ক বলে চালিয়ে দিচ্ছে। এই আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা দরকার। যে কোনো মৃত্যুকেই SIR এর কারণ বলে চালানো যায়না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের