নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে অভিষেকের নিজের লোকসভা এলাকায় ফের শুরু হল ‘সেবাশ্রয় ২’। সোমবার মহেশতলায় স্বাস্থ্যশিবিরের উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশপাশি, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নাটক’ মন্তব্যকে তীব্রভাবে আক্রমণ করে পাল্টা সওয়াল করেন তিনি।
মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় সোমবার থেকে শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে এই উদ্যোগের দ্বিতীয় পর্ব শুরু করল তৃণমূল। স্বাস্থ্যশিবিরের উদ্বোধনের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক।
এদিন সংসদীয় অধিবেশন শুরুর আগে বিরোধীদের SIR নিয়ে করা প্রশ্নকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তার পাল্টা দিয়ে অভিষেক বলেন, ' SIR নিয়ে প্রশ্ন তুললেই সেটাকে নাটক বলা হচ্ছে কেন? এই প্রক্রিয়ায় ৪০ জনের প্রাণ গিয়েছে। মানুষের মৃত্যুকে নাটক বলা হচ্ছে এটাই কি গণতন্ত্র?' অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন অকারণে তাড়াহুড়ো করছে। কেন্দ্রীয় সরকারের ওপর চাপ আছে বলেই SIR এত দ্রুত চালানো হচ্ছে।
অভিষেক আরও বলেন, ' তৃণমূল যে সঠিক দাবি করেছিল সেটা SIR এর সময়সীমা বাড়ানোই প্রমাণ করে দিয়েছে।' কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, 'কমিশন যদি যুক্তি না শোনে, আমরা বিষয়টি কোর্টে নিয়ে যাব। মানুষের ওপর অযথা চাপ চাপিয়ে কেউ পার পাবে না।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের