নিজস্ব প্রতিনিধি, ক্যালিফোর্নিয়া – রুমমেটকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদকে গুলি করে মার্কিন পুলিশ। যদিও এই দাবি মানতে নারাজ মৃতের পরিবার। বর্ণবৈষম্যের কারণে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার।
সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ নিজামুদ্দিন। তেলঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান তিনি। ফ্লোরিডার এক কলেজ থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। এরপর সেখানেই একটি সংস্থায় প্রযুক্তিবিদ হিসাবে কাজ করেন তিনি। পরে ক্যালিফোর্নিয়ায় চলে যান মহম্মদ নিজামুদ্দিন।
নিজামুদ্দিনের মৃত্যুর খবর তাঁরই এক বন্ধুর থেকে জানতে পারেন বাবা মহম্মদ হাসানুদ্দিন। তিনি জানান, ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর। তাঁর ছেলেকে গুলি করে খুন করেছে সান্তা ক্লারার পুলিশ। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, এসি চালানো নিয়ে রুমমেটের সঙ্গে ঝামেলা হয় নিজামুদ্দিনের। তখনই রুমমেটকে ছুরি দিয়ে আঘাত করেন ভারতীয় প্রযুক্তিবিদ। তখনই খবর দেওয়া হয় পুলিশে। এরপর কি ঘটেছিল, তা স্পষ্ট জানা যায়নি।
কেন মৃতের নিজামুদ্দিনকে গুলি করা হল? তার তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ চার রাউন্ড গুলি চালায়। তাতেই মৃত্যু হয় নিজামুদ্দিনের। বিদেশ মন্ত্রকের কাছে ছেলের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন বাবা মহম্মদ হাসানুদ্দিন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের