নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - নির্বাচনের আগে এপ্রিল মাস থেকেই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই প্রকল্পকে নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবির। এর মধ্যেই বেকার ভাতা নিয়ে ময়নাগুড়িতে এক তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই চালু হবে ‘যুব সাথী’ প্রকল্প। শিক্ষিত বেকাররা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। কিন্তু প্রকল্প ঘোষণার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন। দলীয় বৈঠকে তিনি মন্তব্য করেন, ' আজকালকার যুবকদের একটা বড় অংশ পান-গুটখা খায়। তাদের ওই জায়গায় সাহায্য হবে। বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়, ওই টাকাটা তো দিদি দেবেন।'
ইতিমধ্যেই তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজ মাধ্যমে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, 'আসল কথা বেরিয়ে এসেছে। পান-গুটখা আর চোলাই মদ খেয়েই যুব সাথী হয়ে থাকবে যুবসমাজ। এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, আগামী পাঁচ বছর কোনও স্থায়ী চাকরি দেবে না।'
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...