নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পেশাগত দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে লাগাতার কর্মবিরতিতে সামিল হন আশা কর্মীরা। দিনরাত পরিষেবা দেওয়া সত্ত্বেও নিজেদের ন্যূনতম পারিশ্রমিক, প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হয়ে বুধবার ইন্দাস এলাকায় আন্দোলনে নামেন তাঁরা। ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
ইউনিয়ন সূত্রে জানা গেছে , গত চার মাস ধরে সংশ্লিষ্ট কর্মীদের ইনসেনটিভ প্রদান বন্ধ রয়েছে। বর্তমানে মাত্র পাঁচ হাজার টাকা মাসিক আয়ে সংসার চালানো কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। প্রশাসনিক কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

এই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের দাবি তালিকায় রয়েছে ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, সমস্ত বকেয়া অর্থ এককালীন পরিশোধ। কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা সহায়তা। পাশাপাশি সরকারি ছুটি, সব ধরনের ভাতা নিশ্চিতকরণ। উল্লিখিত দাবিকে কেন্দ্র করেই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় আন্দোলনকারী নুৎসা বেগম জানান, 'আমাদের কাজের তুলনায় বেতন কম। তার উপর আবার চার মাস ধরে কোনও ইনসেনটিভ পাইনি। এক বছরের PLI বাকি। অসংখ্য হিসেবের গরমিল রয়েছে। আধিকারিকদের জানালে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন, অথচ পাওনা অধরাই থাকে। গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি চলেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের