নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিলজলায় অগ্নিকাণ্ডের পর শুরু হওয়া বুলডোজার অ্যাকশনে আপাতত ব্রেক টানল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী নির্দেশ দিয়েছেন, আপাতত বহুতল ভাঙার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। তবে যে অংশ ইতিমধ্যেই ভাঙা হয়েছে তা বিপজ্জনক হলে, বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে পুরসভা।
শুক্রবার তিলজলার বিতর্কিত বহুতল ভাঙা নিয়ে হাই কোর্টে শুনানি হয়। শুনানিতে বাড়ির মালিকপক্ষ দাবি করে, পুর আইন মেনে ওই ভাঙার কাজ করা হয়নি। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট বহুতলে কোনও ট্যানারি চলছিল না এবং যথাযথ নোটিস না দিয়েই ভাঙার কাজ শুরু করা হয়েছে। বাড়িমালিকের আইনজীবী আদালতে অভিযোগ করেন, 'বাড়ি ভাঙার পরে থানায় ডেকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে যে আগেই নোটিশ দেওয়া হয়েছিল।'
এমনকি কোন দফতর ভাঙার কাজ করছে, সেটাও তাদের জানানো হয়নি বলে দাবি করা হয়। পাশাপাশি আদালতের কাছে তাদের আবেদন ছিল, আর যেন বহুতলটি ভাঙা না হয় এবং বিদ্যুৎ ও জলের সংযোগ পুনরায় চালু করা হোক। অন্যদিকে রাজ্যের তরফে সাফ জানানো হয়, সংশ্লিষ্ট কারখানা চালানোর ক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। ফায়ার লাইসেন্স ছিল না, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতিও নেওয়া হয়নি।
পাল্টা রাজ্যের দাবি, নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু বাড়ির মালিক তা গ্রহণ করেননি। পরে সেই নোটিশ দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা বসু চৌধুরী বলেন, 'মাশরুমের মতো অবৈধ নির্মাণ হচ্ছে। এটা বিপর্যয় ডেকে আনবে।' আদালতের পর্যবেক্ষণ, মালিকপক্ষ এখনও পর্যন্ত বহুতলের কোনও অনুমোদিত স্যাংশন প্ল্যান কিংবা সেখানে কী ধরনের ব্যবসা চলত তার বৈধ নথি দেখাতে পারেনি।
তবে একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, ভবনের যে অংশ বিপজ্জনক হয়ে উঠেছে, তা নিয়ে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে, কিন্তু সবকিছুই আইন মেনে করতে হবে। আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের