নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। আগামী ২৩ ও ২৯ শে এপ্রিল দুই দফায় হবে নির্বাচন। ভোটের সময় রাজ্যজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবার বন্ধ থাকছে মদের দোকান ও পানশালা। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই বন্ধ থাকছে মদের দোকান। রাজ্য আবগারি দফতর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে।
আবগারি দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে , দফায় দফায় বন্ধ থাকছে মদের দোকান , পানশালা , বার। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিষয়ে কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত জায়গায় ভোট হবে, সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে।
প্রথম দফা - ২৩ শে এপ্রিল। অর্থাৎ , ২১ শে এপ্রিল থেকে ২৩ শে এপ্রিল সন্ধ্যে ৬ টা অবধি বন্ধ থাকবে মদের দোকান।
দ্বিতীয় দফা - ২৯ শে এপ্রিল। অর্থাৎ , ২৭ শে এপ্রিল থেকে ২৯ শে এপ্রিল সন্ধ্যে ৬ টা অবধি বন্ধ থাকবে মদের দোকান। এছাড়াও ভোট ঘোষণার গোটা দিন বন্ধ থাকবে মদের দোকান।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের