নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে আদালতের হস্তক্ষেপে কাটতে চলেছে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের দীর্ঘদিনের জট। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করতে হবে চিংড়িহাটায় মেট্রোর পিলার নির্মাণের কাজ। মঙ্গলবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশে নতুন করে আশার আলো দেখছে নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো প্রকল্প।
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে চিংড়িহাটা এলাকায়। মাত্র ৩৬৬ মিটার অংশে পিলার নির্মাণ বাকি থাকলেও, ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত জটিলতার কারণে সেই কাজ এগোচ্ছিল না। এই সমস্যাকে কেন্দ্র করেই বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িহাটায় মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে।
আদালত জানায়, এই কাজের জন্য রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিন রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে, কোন কোন তারিখে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএলকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে এর আগেও রাজ্য, কেন্দ্র, পুলিশ প্রশাসন এবং নির্মাণকারী সংস্থা আরভিএনলের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এমনকি হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দফা সমন্বয় বৈঠকও বসে।
গত শুক্রবার শুনানিতে আরভিএনল অভিযোগ করে জানায়, পুলিশ নাকি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের আগে ট্রাফিক নিয়ন্ত্রণে রাজি নয়। অথচ মাত্র তিন দিন, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ করা সম্ভব। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার রাজ্যকে জানুয়ারি মাসেই কাজ করা সম্ভব কিনা, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেয় আদালত।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের