নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মায়ের সামান্য বকুনিতেই নেমে আসতে গিয়েছিল তিন বছরের শিশু। আর সেই পথেই ঘটল মর্মান্তিক পরিণতি। এন্টালিতে নির্মীয়মাণ একটি বহুতলের লিফটের গর্তে পড়ে মৃত্যু হল খুদে প্রীতমের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে এন্টালির ৪/৫১ কনভেন্ট রোডে। স্থানীয় বাসিন্দা রাজকুমার রাজবংশীর তিন বছরের ছেলে প্রীতম বুধবার বিকেলে মায়ের সঙ্গে চারতলার ছাদে উঠেছিল। মা কাজল কুমারী ছাদে জামাকাপড় তুলছিলেন। সন্তানের নিরাপত্তার কথা ভেবে তিনি প্রীতমকে নিচে নেমে যেতে বলেন। মায়ের কথা শুনে নিচে নামতে গিয়েই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। অনেকক্ষণ পেরিয়ে গেলেও প্রীতম আর ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবার। বুধবার রাতেই এন্টালি থানায় ছেলেকে খুঁজে না পাওয়ার কথা জানিয়ে নিখোঁজ ডায়েরি করেন রাজকুমার রাজবংশী।
ডায়েরির ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। নির্মীয়মাণ বহুতলের আশপাশে খোঁজ চালানোর সময় লিফট তৈরির জন্য রাখা ফাঁকা গর্তের কাছে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় প্রীতম। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে শিশুর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের