নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এই আবহে একে অপরকে হামলা চালিয়েছে পাকিস্তান-আফগানিস্তান। এদিকে আবার ভারত-আফগানিস্তানের বন্ধুত্ব আরও মধুর হচ্ছে। যা নিয়ে বেশ ভয় পেয়েছে পাকিস্তান। যা নিয়ে তোপ দেগে ইসলামাবাদের দাবি, “রাষ্ট্রসংঘ ও জম্মু-কাশ্মীরের আইনি বৈধতার বিরোধী।“
ইসলামাবাদের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু এবং কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই আচরণ আসলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং জম্মু-কাশ্মীরের আইনি বৈধতার বিরোধী। কাশ্মীরের মানুষের আত্মত্যাগকেও অসম্মান করেছে এই যৌথ বিবৃতি। সন্ত্রাসবাদকে তালিবান বিদেশমন্ত্রী একমাত্র পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করেছেন। সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। কারণ আফগানিস্তানের মাটি থেকেও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চলছে, বারবার তার প্রমাণও দেওয়া হয়েছে আমাদের তরফে।“
এর আগে পাকিস্তানকে তোপ দেগে আফগানিস্তানের বিদেশমন্ত্রী বলেন, “আমরা পাকিস্তান সরকারকে সতর্ক করতে চাই, এই পদ্ধতিতে সমস্যার সমাধান হবে না। আফগান ভূখণ্ডে পাকিস্তানের যেকোনও কার্যকলাপের নিন্দা জানাই। আফগান জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ করা উচিত নয়। সীমান্তের কাছে দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে। আমরা মনে করি পাকিস্তান ভুল করেছে।“
তিনি আরও বলেছেন, “প্রায় ৪০ বছর পরে অবশেষে উন্নতি এবং শান্তির পথে এগোচ্ছে আফগানিস্তান। আফগানদের সাহসের পরীক্ষা না নেওয়াই ভালো। যদি কেউ তা করতে চায়, তাহলে আগে আমেরিকা, ন্যাটো এবং রাশিয়াকে প্রশ্ন করা উচিত। তারাই সবথেকে ভালো বলতে পারবে আফগানিস্তান কী করতে পারে।“ উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। জয়শঙ্কর-মুত্তাকির বৈঠক ফলপ্রসূ হয়েছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের