নিজস্ব প্রতিনিধি, আবুধাবি – মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা। চারিদিক ঢেকেছে কালো ধোঁয়ায়। বাতাসে বারুদের গন্ধ। ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আবুধাবি, দুবাই সহ একাধিক বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয়। এক বিবৃতি জারি করে পরামর্শ দেওয়া হয়েছে আবুধাবির ভারতীয় দূতাবাসের তরফ থেকে।
আবুধাবির ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। অস্থায়ী ও সতর্কতামূলক আকাশসীমা বন্ধের ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভারতীয় যাত্রীদের সহায়তায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএই সরকার এবং বিমান সংস্থাগুলি।
আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় যাত্রী সঞ্জীব মেহতা জানান, সপ্তাহান্তে বন্ধুর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। এখন বিমানবন্দরে আটকে পড়েছেন। বিমানবন্দরে একাধিক অ্যালার্ম বেজে ওঠে। ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বিস্ফোরণ হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং পার্শ্ববর্তী অঞ্চলে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দুবাই, দোহা, রিয়াধ, বাহরিন ও কুয়েতের আকাশপথ আপাতত বন্ধ রাখা হয়েছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের