নিজস্ব প্রতিনিধি , হাওড়া - মাসখানেকের ব্যবধানে ফের গুলির শব্দে কেঁপে উঠল গোলাবাড়ি এলাকা। পরপর গুলি চলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এক যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত বিবিরবাগান এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় আকাশ যাদব ও ভিকি নামে দুই ব্যক্তির সঙ্গে রাহুল নামে এক যুবকের বচসা বাধে। সেই বচসা থেকেই আচমকা গুলি চালানোর ঘটনা ঘটে। পরপর একাধিক রাউন্ড গুলি চলে। তবে সৌভাগ্যবশত গুলি কারোর গায়ে লাগেনি। রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। মধ্যরাতেই অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। যদিও এই ঘটনার পিছনে কারা জড়িত সে বিষয়ে স্পষ্ট এখনও কিছু জানা যায়নি। শুধুই মদ্যপ অবস্থায় বচসা নাকি অন্য কোনও বড় কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের