নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যরাতে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল রাজারহাট-নিউটাউন সংলগ্ন গৌরাঙ্গ নগর বাজার। একের পর এক দোকানে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১৪-১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনায় চরম বিপর্যয়ের মুখে ব্যবসায়ীরা।
বাগজোলা খালপাড়ের ব্যস্ত বাজার গৌরাঙ্গনগর। বৃহস্পতিবার মধ্যরাতে সেই ঘিঞ্জি এলাকাতেই আচমকা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তে লেলিহান শিখা গ্রাস করে ছোট-বড় একাধিক দোকান। খবর পেয়ে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। সারারাতের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১৫টি দোকান।
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে অগ্নিসংযোগের সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনীর আধিকারিকরা। একাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় কপালে হাত ব্যবসায়ীদের।
অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক জানান, ' কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করে দেখা হবে। বিডিওকে বিষয়টা জানানো হয়েছে। পুলিশও রয়েছে ঘটনাস্থলে। পঞ্চায়েত প্রধানকে কতগুলি দোকান পুড়েছে তা জানাতে বলেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের