নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে তীব্র বিতর্কের মুখে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রায় ২২ দিন পর অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে কমিশনের অন্দরের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সন্ধ্যায় প্রকাশ হবে বলেও তালিকা প্রকাশ পেল মধ্যরাতে। যদিও কতজনের নাম বাদ পড়েছে আর কতজন তালিকা ভুক্ত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পায়। কিন্তু এই চূড়ান্ত তালিকায় একাধিক ভোটারের নাম বিচারাধীন থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিচারাধীন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ পাবে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মনোজ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে তার মধ্যে বহু নামের ‘ই-সাইন’ না থাকায় ঠিক কতজনের নাম বাদ গেছে বা নতুন করে যুক্ত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য তখনও ছিল না।
রাত গড়িয়ে অবশেষে তালিকা প্রকাশ হলেও ধোঁয়াশা কাটেনি। অভিযোগ উঠেছে, বুথভিত্তিক তালিকা ডাউনলোড করে ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন বলা হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে সব বুথের তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এদিকে, আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে অন্ধকারে রেখেই জাতীয় নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করেছে বলে দাবি করছেন একাধিক আধিকারিক। ফলে তালিকা প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত রাজ্যের প্রশাসনিক মহলে স্পষ্ট কোনও তথ্য ছিল না বলে জানা যাচ্ছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার করা হবে। পাশাপাশি জেলাশাসক, বিডিও ও এসডিও অফিসে তালিকা ঝুলিয়ে দেওয়া হবে এবং বুথ লেভেল অফিসারদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই বিভ্রান্তি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের