নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতের অন্ধকারে দুই প্রোমোটারের মদ্যপ অবস্থায় দাদাগিরি! হঠাৎ বাইক নিয়ে এসে রাস্তায় থাকা কর্তবরত ডেলিভারি বয়ের উপর ঝাঁপিয়ে পড়ে বিনা কারণে মারধর চালাতে থাকেন। মত্ত অবস্থায় দুই প্রোমোটার ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন, যার ফলে তার মাথা ফেটে গুরুতর আহত হন। ওই দুই প্রোমোটার শাসক দলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আহত যুবকের নাম নিরুপম ভুঁই। শনিবার ডেলিভারি শেষে রাত সাড়ে দশটা নাগাদ বেহালার সখের বাজারের রাস্তা ধরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাইক নিয়ে আসে। তাদের রাস্তায় যাওয়ার মতো একটু জায়গা দিতে অনুরোধ করাতেই শুরু হয় মারধর। নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই প্রোমোটারের গাড়ি থেকে পড়ার উপক্রম হয়।

তখন ওই যুবক নিজে তাদের তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গেলে উল্টে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ফলে তার মাথায়ে গুরুতর চোট লাগে। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে ডেলিভারি হাবের কর্মীরা বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন।

প্রতক্ষদর্শীদের মতে, ঘটনা ঘটার সময় আশেপাশের ডেলিভারি হাবের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে প্রতিবাদ জানিয়ে হামলার চেষ্টা রোধ করতে চেষ্টা করেন। তবে আহত ডেলিভারি বয়কে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় ৮ টা সেলাই করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খানিকটা স্থিতিশীল। এরপর হরিদেব থানায় ওই দুই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিরুপম। অভিযুক্ত দুই প্রোমোটার নাম জয়দেব ও সৌমেন , যারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ।

যদিও তা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তিনি জানান, “আমার সঙ্গে তাদের কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। যদি দলের কেউ বলে তাহলেও বলব আমি তাদের চিনিনা। পুলিশকে আমি নিজে ফোন করে বিষয়টি জানিয়েছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।” যদিও এখনও অব্দি পুলিশি দিক থেকে অভিযুক্ত প্রোমোটার দুজনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা সম্প্রতি বেড়ে চলেছে। কলকাতার বিভিন্ন এলাকায় ডেলিভারি বয়রা কাজের সময় হামলার শিকার হচ্ছেন। কিছু ঘটনায় ডেলিভারি বয়দের মধ্যে কাজের বরাদ্দ নিয়ে বিরোধের কারণে সংঘর্ষও ঘটেছে। এমন পরিস্থিতি ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সহকর্মীরা দাবি করেছেন, ডেলিভারি বয়দের উপর হামলা বন্ধ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের