নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবারে প্রচারের সমীকরণই যেন বদলে দিল তৃণমূল। স্টার পাওয়ারকে সামনে রেখে নোয়াপাড়া, বরানগর ও ব্যারাকপুর তিন কেন্দ্রে টানা রোড শোয়ে নামলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তাতেই ভোটের ময়দানে নতুন উত্তাপ ছড়াল।
নোয়াপাড়ায় পলতা শান্তিনগর মাঠ থেকে শুরু হয় দেবের রোড শো, যা শুরুতেই জনসমাগমের তীব্রতায় অন্য মাত্রা পায়। কয়েক মিনিটের মধ্যেই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ নেমে পড়েন রাস্তায়, ফলে মিছিল কার্যত স্লো জোনে ঢুকে যায়। শান্তিনগর থেকে কুণ্ডুবাড়ি মোড় পর্যন্ত এলাকা ভরে ওঠে পোস্টার, কাটআউট ও সেলফি তুলতে ব্যস্ত মানুষের ভিড়ে।
হুডখোলা গাড়ি থেকে সামনে ঝুঁকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন দেব, আর সেই সংযোগেই ভিড়ের উন্মাদনা দ্রুত চড়ে যায়। একই সময়ে ব্যারাকপুরের লালকুঠি থেকে মাধব নিবাস রুটে শুভশ্রীর রোড শো শুরু হতেই বিশেষ করে মহিলা সমর্থকদের ভিড় চোখে পড়ে। রুট যত এগিয়েছে, ভিড় তত ঘন হয়েছে। বারবার থেমে যাওয়া গাড়ির ফাঁকেই হাত নেড়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন শুভশ্রী।
ভিড় সামাল দিতে পুলিশকে একাধিকবার করিডর তৈরি করে গাড়ি এগোনোর ব্যবস্থা করতে হয়েছে। তিনটি রুটেই একই ছবি তারকাদের উপস্থিতিতে জনস্রোত, বারবার থেমে যাওয়া মিছিল এবং চলন্ত প্রচারে সরাসরি জনসংযোগ। দুপুরের গরম উপেক্ষা করে বিকেলের দিকে এই রোড শোগুলি কার্যত লাইভ শোর চেহারা নেয়, যেখানে রাজনীতি ও বিনোদনের মেলবন্ধন স্পষ্ট হয়ে ওঠে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের