নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ভোটের আগে মেগা রোড ব্লুপ্রিন্ট! বৃহস্পতিবার একদিনের নদীয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লক্ষ্মীবারে ২০ হাজার কিমি রাস্তার শিলান্যাস করবেন তিনি। এছাড়া একটি প্রশাসনিক, একটি রাজনৈতিক, দুটি কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিন দুপুরে কৃষ্ণনগর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে রাস্তা নির্মাণে মেগা-প্রকল্পের সূচনা করবেন তিনি। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে গ্রামীণ ক্ষেত্রে ৯,১১৪ টি রাস্তা, দৈর্ঘ্য হবে প্রায় ১৫,০১১ কিলোমিটার এবং কেএমডিএ-এর অধীনে ১১,৩৬৫ টি রাস্তা, দৈর্ঘ্য প্রায় ৫,০১৯ কিলোমিটার। সব মিলিয়ে ২০ হাজার ৩০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এর জন্য খরচ হবে প্রায় ৮৪৮৭ কোটি টাকা। আগামী জানুয়ারি থেকে রাস্তা তৈরির কাজ শুরু হবে।
সরকারি অনুষ্ঠানের পর রাজনৈতিক সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী। মালদহ, বহরমপুর এবং কোচবিহার থেকে তিনি জানিয়েছেন, “ভোট চাইতে আসিনি আমি। এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। সবাইকে বলতে চাই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ওরা সবাইকে তাড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। কোনও ডিটেনশন ক্যাম্প আমি থাকতে বাংলায় হবে না। কাউকে পুশব্যাক করতে দেব না। সবাই নিশ্চিন্ত থাকুন, ভয় পাবেন না আমি আছি।“
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের